স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন GPBDRIDP-2 প্রকল্পের আওতায় ১৬ই জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার ও সমশিরা রাস্তা (চেইনেজ ০০-৩৫০ মি.) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য হুইপ সরকারি সম্পর্কিত স্থায়ী কমিটি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এম.পি)। পরে বিভিন্ন উপলক্ষে ৪টি স্থানে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.পি স্বপন।
প্রতিটি স্থানে পাশে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমশিরা গ্রামের সর্বস্তরের জনগণ ও মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের আয়োজনে ৮নং সমশিরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাউল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল, কালাই পৌরসভা ৮নং ওয়ার্ডের জনগণ ও আওয়ামী লীগের আয়োজনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবু কালাম মীরের সভাপতিত্বে দোয়া মাহফিল, ৬নং ওয়ার্ডের জনগণের ও আওয়ামী লীগের আয়োজনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিল এবং সর্বশেষ কালাই পূর্বপাড়া ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক দোয়া মাহফিল ও সড়কের নির্মান কাজের উদ্বোধন কালে এমপি সাঈদ আল মাহমুদ স্বপন বলেন “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে সাধারন মানুষের কাছে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে এখন থেকে ভোট চাইতে হবে। সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

