ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
জুলাই ১৮, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই জুলাই ২০২৩ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) কালাই জান্নাতুল ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর।

এসময় আইন- শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অত্র আলোচনা সভায় জুয়া খেলা, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে
প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধের জন্য সচেতন করার কথা জানিয়ে সভাপতি ইউএনও মহোদয় সভা সমাপ্তি ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।