ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মো. আমির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানাল রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ

NewsDay 24
জুলাই ১৮, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র সহকারী বৈদ‍্যুতিক প্রকৌশলী চট্টগ্রাম মো. আমির হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা চট্টগ্রাম শাখায় যোগদান উপলক্ষে ফুলেল অভিনন্দন জানিয়েছে রেলওয়ে বিদ‍্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
সোমবার (১৭ জুলাই) সকালে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম জাবেদের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ মো.আমির হোসেনের সাথে সাক্ষাতকালে রেলওয়ের সেবার উন্নয়নে আলোচনা করেন। রেলওয়ের সেবার মান উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব‍্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মোঃ মানিক, মোহাম্মদ মোস্তফা, আঃ সাত্তার, আশরাফ আলী, তবারক উল্লা, জাকির আহমেদ ( উপদেষ্টা প্রচার ও প্রকাশক)।
অন‍্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান বাবু, শরিফুল আলম স্বপন, মোঃ শাহরিয়া আজাদ হানিফ, হাবিবুর রহমান, ইফতেখার উদ্দিন মেহেদী, নুর হোসেন রানা, মোঃ নূরুল আলম রনি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।