জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩শে জুলাই ২০২৩ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পাবলিক
সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে বিশাল একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে ও উপজেলা প্রাশাসনিক কর্মকর্তা আলহাজ সাইফুল ইসলামের সঞ্চালনায় “সবার আগে সুশাসন, জনসেবা উদ্বোধন।
এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) কালাই জান্নাতুল ফেরদৌস, সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায় সহ আরো অনেকেই।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনি
বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় কর্মকর্তাদের পাবলিকদের সাথে সুন্দর আচরণ ও ভালো ব্যবহার করার কথা বলেন এবং পাবলিককে হয়রানি পেরেশান না করার কথা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

