ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মসক নিধনে চসিকের পরামর্শ মেনে চলুন – মান্না

নিউজ ডেস্ক
জুলাই ২৪, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ১০০ দিনের ‘মশক নিধন ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেন চসিক। ২২জুন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেছিলেন।

সে ধারবাহিকতায় রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী’র নির্দেশে ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক হাসান ইমাম মান্নার তত্ত্বাবধানে উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনি ও খায়ের কলোনিতে মসক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এই সময় ছাত্রলীগের সংগঠক মান্না কলোনি বাসিকে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বেচেঁ থাকার জন্য সচেতনতা বৃদ্ধি ও চসিকের পরামর্শ অনুসরন করার অনুরোধ জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।