ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাবি পূরণের আশ্বাস/ অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত 

NewsDay 24
জুলাই ২৫, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ছয় দফা দাবি আদায়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা ধর্মঘট স্থগিত করেছে। সোমবার (২৪ জুলাই) রাতে দেশজুড়ে ডাকা এই ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, পুলিশ সদর দপ্তরে আলোচনা করতে আমরা মালিক সমিতির পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম। সেখানে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম। তিনি আশ্বস্ত করেছেন, আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলে নীতিমালা হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের মামলা দেওয়া হবে না । তিনি আমাদের অনুরোধ করেছেন, যেহেতু এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি মহামারির মতো রূপ ধারণ করতে যাচ্ছে, তাই এই সময়ে যেন আমরা কোনো আন্দোলনে না নামি।
গোলাম মোস্তফা জানান, এছাড়া বিআরটিএ চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন তিন মাসের মধ্যে নীতিমালা করে দেওয়া হবে। মূলত এই দুই আশ্বাসে আমরা আপাতত আমাদের ধর্মঘট স্থগিত করেছি। তবে আগামী তিন মাসের মধ্যে নীতিমালা না হলে তখন আর সময় না দিয়ে সরাসরি ধর্মঘটে নামব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।