ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে-রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউসুফ খাঁন

সৌদি প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

২৭ জুলাই বৃহস্পতিবার স্হানীয় সময় রাত ১০ঘটিকায় রিয়াদের বাথাহ এপ্যেলো ডিমুরায় রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রীর পূত্র সজীব ওয়াজেদ জয় এর জম্মদিন কেক কর্তন দোয়া মুনাজাত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. মুনিরুল ইসলামের সভাপতিত্বে ও সজীবের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বক্তব্য রাখেন যথাক্রমে- ফয়েজ হোসেন লাভলু, আবুল বাশার মাতুব্বর, আব্দুল আজীজ লিটন, এনায়েত হোসেন, জয়নাল আবেদীন, বাচ্চু বেপারী, আব্দুল আজীজ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, ২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে। মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা তাদের এজেন্ট বা গুপ্তচরদের রক্তচক্ষুতে ভীত নয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে যে দলটি বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, দেশকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞবদ্ধ সে দলকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। তিনি প্রতিষ্ঠা বার্ষিকী ও জম্মদিনের অনুষ্ঠান থেকে সকল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষে ভ্যানকার্ড এর ভূমিকা রাখবার জন্য উদাত্ত আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।