ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

নিউজ ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী অক্টোবরের শেষ সপ্তাহের আগে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিইসি।

সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ‘অনুমাননির্ভর’ কথা বলায় বিভ্রান্তি দেখা দেয়। একইদিনে একাধিক গণমাধ্যমে একাধিক মাসে তফসিল ঘোষণা হতে পারে বলে উল্লেখ করেন সিইসি। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়।

এই অবস্থার মধ্যে তফসিল আসলেই কবে ঘোষণা হবে তা পরিষ্কার করলেন সিইসি।

যদিও সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, তা হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।