ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫২ হাজার ৯২৩ ভোটে জিতলেন মহিউদ্দিন বাচ্চু

NewsDay 24
জুলাই ৩০, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন বাচ্চু। ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।
রবিবার (৩০ জুলাই) রাতে মোট ১৫৬ কেন্দ্রের ভোট গণনা শেষে নগরীরর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছে ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম ১ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।