ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শোকাবহ আগস্টে ২০ হাজার গাছ লাগাবেন চট্টগ্রামের মেয়র

নিউজ ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার লালদিঘী পার্কে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, শোকের মাস আগস্টকে স্মরণীয় করে রাখতে আমি চসিকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে ২০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। গাছগুলি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে যাবে। বনজ, ফলজ ও ঔষধি গাছগুলি বিনামূল্যে পাবেন নগরবাসী। গাছগুলি বড় হলে ফল দেবে, ছায়া দেবে, স্মরণ করিয়ে দিবে বাঙালি জাতির বটবৃক্ষ বঙ্গবন্ধুকে।

৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন , কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগির,রুমকি সেনগুপ্ত, উপ সচিব আশেক রসুল টিপু, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।