কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ই আগষ্ট ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করা হয়। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী বিষয়ে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় ও কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন।
আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বন বিভাগের বাস্তবায়নে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতির পিতা বন্ধবন্ধু শেখ
মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সভাপতি ইউএনও মহোদয় ও অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এরপর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মিনফুজুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অত্র সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসরাম তৌহিদ, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বিএসসি মনোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসেস মেরি আক্তার, প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন এলাকার আওয়ামীলীগে নেতা কর্মী ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। তারপর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বিকেল চারটার সময়।

