৭ মার্চ২০২২ চট্টগ্রামের সিআরবিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে গিয়ে মারধরের শিকার হওয়ার পর বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের দাবি দাওয়া আদায়ে ২৩ শে মার্চ ২০২২ রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
২৬ শে মার্চ ২০২২ আহবায়ক কমিটি গঠনকল্পে মো: ইব্রাহিম জাবেদকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
একাধিক কমিটি গঠনের জেরে কোন্দল সৃষ্টি হয় কর্মচারীদের মধ্যে। এই সংকট নিরশনে বিবাদমান পক্ষগুলোর প্রতিনিধিদেরকে নিয়ে ২৮ শে মার্চ সমন্বয় কমিটি গঠন করা হয়।
৯ এপ্রিল২০২২ সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. ইব্রাহীম (জাবেদ)’র সাক্ষরিত এক চিঠিতে মাকসুদুর রহমান বাবুকে আহবায়ক এবং মো. শাহিনুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি চূড়ান্ত করে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নির্দেশনা হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছিল – পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদনের ৯০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগে শাখা কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটি গঠন করা হবে।
আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করার ৯০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগে শাখা কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটি গঠন করতে তারা ব্যর্থ হয়।
গত ১৭ জুলাই উপদেষ্টা পরিষদের বর্ধিত সভায় আহবায়ক কমিটির আহবায়ক মাকসুদুর রহমান বাবু তাদের ব্যর্থতার কথা স্বীকার করে উপদেষ্টা পরিষদকে আহবান করেন উপদেষ্টা পরিষদের সমন্বয়ে প্রতিটি শাখা কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করে কাউন্সিলিং এর মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করার জন্য পরিষদকে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ কর্তৃক সিদ্ধান্তক্রমে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা (তথ্য ও প্রকাশনা) মো: জাকির আহমেদ এর স্বাক্ষরিত সাতটি শাখার নেতৃবৃন্দদের প্রতি পত্র ইস্যু করেন। সে চিঠিতে উল্লেখ করা হয়- পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠনকল্পে পত্র প্রাপ্তির ১৫ কার্য দিবসের মধ্যে নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা কে অবহিত করার জন্য প্রতিটি শাখার নেতৃবৃন্দদেরকে অনুরোধ করা হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার (২ আগস্ট)সম্মেলনের মাধ্যমে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এসএসএই/ ইলেক: চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ মিজানুর রহমান। উপদেষ্টা পদে- ইফতেখার উদ্দিন মেহেদী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ ইব্রাহিমকে মনোনীত করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মো. দেলোয়ার হোসেন ও সম্পাদক পদে- মো. শাহরিয়ার আজাদ হানিফ। কার্যকরী সভাপতি – আখতারুজ্জামান, মোহাম্মদ আজিম। সিনিয়র সহ-সভাপতি পদে- এস এম রাব্বু রায়হান চৌধুরী। সহ-সভাপতিপদে- আব্দুল্লাহ আল হাফেজ, আব্দুল রাসেল খান। অতিরিক্ত সম্পাদকপদে- মোঃ রিপন মিয়া, মোঃ আবুল কাশেম। যুগ্ন সম্পাদকপদে- মোহাম্মদ আলি নুর, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দৌলা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক- সুজন দাশ, অর্থ সম্পাদক – মো. আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ছিদ্দিক আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রবিউল হাসান, শ্রমিক কল্যাণ সম্পাদক এবিএম ছিদ্দিক নির্বাচিত হয়েছেন৷ সভায় ৪ জন উপদেষ্টা ও ৩২সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মো: মানিক। নির্বাচন কমিটির সদস্য ও রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মো: মোস্তফা। নির্বাচন কমিটির সদস্য ও রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ( তথ্য ও প্রকাশনা) জাকির আহমেদ উপস্থিত ছিলেন।
রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ( তথ্য ও প্রকাশনা) জাকির আহমেদ জানান, লাকসাম- চাঁদপুর, সিজিপিওয়াই , পাহাড়তলী , চট্রগ্রাম টিএল , পাহাড়তলী জিআরসপ, টিএলসপ, এসিটিএল, ডব্লিউএস দপ্তরগুলোর শাখা কমিটি চলতি মাসের মধ্যে গঠন করা হবে।

