চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যায় কবলিত মানুষের পাশে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, ৩ দিন ব্যাপি চট্রগ্রাম জেলার সাতকানিয়া, চন্দনাইশ এবং ফটিকছড়ি উপজেলায় ১৫০০ জন পরিবারের মাঝে শুকনো খাবার, ঔষধ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণের এ অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা ও পথ প্রদর্শক, উল্লেখ্য গ্রামীণ কল্যাণ ১৯৯৬ সাল থেকে কল্যাণ মুলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে , গ্রামীণ কল্যাণ ১৪ টি অঞ্চলে বিভক্ত হয়ে ১৪০ টি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দেশের ৩০ টি জেলায় স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে !
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

