ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ট্রেনে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই, আহত ৫

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ১১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় তারা।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের গতি কমিয়ে আনেন চালক। আর এই সুযোগে স্টেশনে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। এই ফাঁকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় অন্তত ৫ যাত্রী আহত হন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমি কিছুটা জানতে পেরেছি। তাৎক্ষণিক আমরা খবর পাইনি। কেউ অভিযোগও করেনি। ট্রেনের স্টুয়ার্ড (টিকিট দেখভাল করেন) ঢিলের আঘাতে আহত হয়েছেন। বিষয়টি কমলাপুর রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।