ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে জাকির হোসেনের সৌদি যাত্রা শনিবার , দোয়া কামনা

নিউজ ডেস্ক
আগস্ট ১১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য বাংলাদেশ রেলওয়ে লাকসাম ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর এসএসএই/ হেড টিএক্সআর লাকসাম মোহাম্মদ জাকির হোসেন আগামী ১২ই আগস্ট (শনিবার) সন্ধ্যায় ইতিহাদ এয়ার ওয়েজ একটি ফ্লাইটে তিনি সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসঙ্গী হিসেবে ওমরা পালন করতে যাচ্ছেন তার পিতা মোঃ ছন্নু মিয়া ও মাতা সেলিনা বেগম।

আগামী ২৪ আগস্ট( বৃহস্পতিবার) কাতার এয়ার ওয়েজ একটি ফ্লাইটে পবিত্র ওমরা পালন শেষে তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।
তিনি ছুটি থাকাকালীন এসএসএই/ ইনচার্জ / লোকো/ লাকসাম মোহাম্মদ সোলেমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে হেড টিএক্সআর লাকসাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রেলওয়ের সূত্রে জানা গেছে।

জাকির হোসেন এই প্রতিবেদককে বলেন, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি (আলহামদুলিল্লাহ)।
আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র ওমরা হজ্ব পালন করতে পারি।
আমিও আপনাদের সকলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব।

সকলে আমার জন্য দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র ওমরা হজ্ব পালন করে সকলের মাঝে ফিরে আসতে পারি এই দোয়া কামনা করি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।