সাম্প্রতিক প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্থ ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী সহ রান্না করা খাবার দিচ্ছে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। চট্টগ্রাম নগরীর পানিবন্ধী অসহায় ও দূর্গত এবং দক্ষিণ জেলার বন্যাক্রান্ত মানুষের মাঝে ছুটে যাচ্ছে ফাউন্ডেশনের সেক্রেটারি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন।
ইতোমধ্যে নগরীর বাকলিয়া, কোতোয়ালী, চাক্তাই, খাতুনগঞ্জ, চকবাজার এলাকায় এবং দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়ায় তিন হাজারেরও বেশি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী সহ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণ ও উপকারে প্রভূত উদ্যোগ নিয়েছিলেন, তিনি নানান সেবামুলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর এসব কর্মকা-ের ধারাবাহিকতা রক্ষায় চৌধুরী পরিবার এ ফাউন্ডেশন গড়ে তুলেছেন।
ফাউন্ডেশনের সেক্রেটারি বোরহানুল হাসান চৌধুরী সালেহিন বলেন, আজন্ম দেখে এসেছি আমাদের বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরী সবসময় মানুষের কল্যাণের কথা ভাবতেন। জনসেবামূলক অসংখ্য কাজ তাঁর রয়েছে। তাঁর জীবনের এই দিকটি আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তাঁর স্মৃতি রক্ষায় আমরা পরিবারের সদস্যরা ফাউ-েশনটি গড়ে তুলেছি, যাতে করে তাঁর কাজের ধারাবাহিকতা আমরা এগিয়ে নিতে পারি।

