ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মী নিহত

NewsDay 24
আগস্ট ১৪, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

লাকসামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। ১৩ আগষ্ট (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মফিজুর রহমান (৭০)। তিনি রেলওয়ের সাবেক অস্থায়ী কিম্যান পদে কর্মরত ছিলেন। তিনি লাকসাম উপজেলার আজকরা ইউনিয়ন আমদুয়ার দক্ষিণ বাড়ির মরহুম মোখলেছুর রহমানের ছেলে।

লাকসাম রেলওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, সকালে নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় মফিজুর রহমান রেললাইন অতিক্রম করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মফিজুর রহমান রেলওয়ে প্রকৌশল বিভাগের একজন অস্থায়ী কি-ম্যান হিসেবে পূর্বে কাজ করতেন। চাকরি থাকা অবস্থায় তিনি প্রায় দুই বছর আগে স্ট্রোক করে মানসিক ভারসাম্যভাবে অসুস্থ হয়ে লাকসাম আমদুয়ার দক্ষিণ পাড়া নিজ বাড়িতে থাকতেন তিনি।

লাকসাম রেলওয়ে থানার এসআই তিনি আরো বলেন, ট্রেনে কাটা পড়া ওই কর্মচারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।