ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে রিহ্যাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

মোঃ রুবেল
আগস্ট ১৬, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

“এডিস মশা ধ্বংস করব ডেঙ্গুমুক্ত নগর গড়ব” এই স্লোগান নিয়ে রিহ্যাব এর উদ্যোগে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী’র নেতৃত্বে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগীতায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে। ১৬ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১:৩০ মিনিটে দেব পাহাড়, কলেজ রোড, চট্টগ্রামে সিপিডিএল গার্ডেনিয়া প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী।

এই প্রেক্ষাপটে জনস্বার্থে রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীতে রিহ্যাব সদস্যদের সকল নির্মাণাধীন প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে। বর্ষা মৌসুমে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে নিয়মিত ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন “বর্তমানে দেশের সর্বত্র বিশেষ করে শহরাঞ্চলে “ডেঙ্গুজ্বর” এর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাপী “ডেঙ্গুজ্বর” প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এজন্য চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করার জন্য রিহ্যাবের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্প সমূহে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে।

নগরবাসী এবং উপস্থিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে সফল হব।

অনুষ্ঠানে চসিক মেয়র তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেন এডিস মশা ডিম পেড়ে বংশ বৃদ্ধি করতে না পারে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাবের গৃহীত সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং রিহ্যাবের ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহোগীতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীনসহ আরো অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।