জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী শেখ (২৭) নামেএক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩শে আগষ্ট) দুপুর ১২:০০ টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী শেখ জামুরা গ্রামের আফজাল হোসেন (খুদু বাবু) এক মাত্র ছেলে।
গ্রাম বাসীরা জানান, তার নিজ বাড়িতে নতুন ঘরের সিমেন্টের টিনের ছাউনি দিতে গিয়ে ড্রিল মেশিন দিয়ে কানি কাটতে গিয়ে বিদ্যুতের সুইচ ছুটে যায় এবং সুইচের উপরে হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাল হতে নিচে পরে যায় এবং ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আঃ মাজেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নিজ বাড়িতে সিমেন্ট ছাউনি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে গেলে তার মৃত্যু হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

