ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবন আর রেলওয়ের বিদ্যুৎ বাণিজ্য করে দিন পার করছে লাইনম্যান “রাজিবুল হাসান”

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম রেলওয়ে (সিজিপিওয়াই) হালিশহর বিদ্যুৎ বিভাগের অফিসে বসেই গাঁজা-ইয়াবা সেবন করেন লাইনম্যান রাজিবুল হাসান। প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার কারণে তা নিয়ে রেলঅঙ্গনে চলছে আলোচনা সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজিবুল হাসান চট্টগ্রাম রেলওয়ে বিদ্যুৎ বিভাগ হালিশহর সিজিপিওয়াইতে লাইনম্যান গ্রেড-২হিসেবে কর্মরত। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সিজিপিওয়াই এলাকার রেলওয়ে বিদ্যুৎ বিভাগের অফিসে বসে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবন করেন। বিভিন্ন সময় তাঁকে অফিসের এক কোণায় চকি পেতে বসে খালি গায়ে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবন করতে দেখা গেছে।

এদিকে অফিসে বসে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের কারণে অন্যান্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, অফিসে বসে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবন করাটা অনৈতিক। এতে অফিসের সকল কর্মচারীর দুর্নাম হয়। তিনি নিজে মাঝে মাঝে অন্যদের নিয়েও গাঁজা-ইয়াবা সেবন করেন। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানী করেন।

তিনি আরো জানান, রাজিব ঠিক মত অফিস করেন না। রাজনীতি নিয়ে সারাদিন এদিক সেদিক পড়ে থাকে। তার ভয়ে কেউ মুখ খুলে না । তাছাড়া সিজিপিওয়াই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিমাসে অর্ধ লক্ষাধিক টাকা আয় করছে। এদিকে রাজিবুল হাসানের গাঁজা-ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

এপ্রসঙ্গে জানতে চাইলে রাজিবুল হাসান বলেন, রাজনীতি করি তাই শত্রুর অভাব নেই। হয়তো কেউ শত্রুতা করে ছবি ছড়িয়ে দিয়ে দিয়েছে। এগুলো সব মিথ্যা।

এই বিষয়ে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী চট্টগ্রাম আরিফুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। এখনো তেমন কিছু জানা হয়নি। আপনার দেওয়া তথ্যমতে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।