লাকসাম চাঁদপুর রেল রুটে টিকিট চাওয়ায় টিকিট চেকারকে মারধর করার খবর পাওয়া গেছে।
জানাগেছে ২৭ আগষ্ট সকাল ১১টায় বেসরকারি পর্যায়ে পরিচালিত সাগরিকা এক্সপ্রেস লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনের “চ” বগির ১৭ নাম্বার সিটে বসেন চাঁদপুরে কর্মরত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ হারুন। তার বাড়ি ফেনী। যাত্রী ভেবে মোঃ হারুনের নিকট টিকেট চেকার আজহারুল ইসলাম টিকেট চান। একাধিকবার টিকেট চাইলে রেল কর্মকর্তা হারুন নিজের পরিচয় না দিয়ে তিনি চেকারকে চড় থাপ্পড় মারেন।
প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রেল কর্মকর্তা হারুনকে গণধোলাই দেন সাধারণ যাত্রীরা। এ ব্যাপারে মোহাম্মদ হারুন এর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি টিকিট চেকার আজহারুলের সাথে কথা কাটাকাটি হয়েছে বলে জানান তবে মারামারির ঘটনা অস্বীকার করেন।
টিকেট চেকার আজহারুল বলেন, আমি ওই যাত্রীর নিকট টিকেট চাই। তিনি যে রেলওয়ের স্টাফ, আমি ঊনাকে চিনি না । তিনি ও তার পরিচয় দেননি। হারুন সাহেবের কাছে টিকিট চাইলে তিনি আমাকে ধমক দেন । আমি আমার দায়িত্বের খাতিরে বারবার উনার কাছে টিকিট চাইলে তিনি আমাকে চড় থাপ্পড় মারেন।
আমার সাথে জিআরপি পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল তারা সব দেখেছে। অনেকের কাছে আমাকে মারার ভিডিও আছে। আমাকে মারার কারনে উত্তেজিত হয়ে যাত্রীরা হারুন সাহেবকে মারধর করেছে। পরে জি আর পি পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চাঁদপুরে কর্মরত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) হারুন সাহেব আমার কাছে এবং যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এজন্য আমি থানায় কোন অভিযোগ করিনি।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD