ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেলকর্মীদের মারামারি, এক ঘণ্টা দেরিতে ছাড়লো ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

রেলকর্মীদের মারামারিতে এক ঘণ্টা দেরিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস।
বুধবার (৬ সেপ্টেম্বর) হালিশহর রেলওয়ে সিজিএ জংশনে রানিং স্টাফ ও ওয়েম্যানদের মারামারির কারণে ট্রেনের ইঞ্জিন সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম বলেন, সকাল ১০টায় কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ার সময়। তবে বন্দর পোর্ট কলোনিতে রেলওয়ের শ্রমিকদের মধ্যে ঝামেলার কারণে স্টেশনে ঠিক সময়ে ইঞ্জিন আসেনি। যার কারণে সকাল ১১টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায়।

ট্রেন চালকের সঙ্গে ওয়েম্যানের বাকবিতণ্ডার জের ধরে দুপক্ষের মারামারিতে বন্ধ রয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর পাশাপাশি সকাল সাড়ে ৮টাই চট্টগ্রাম রেলওয়ের হালিশহর পোর্ট কলোনির ট্রেনিং সেন্টারের ১২ নম্বর সিজিএ জংশনে কর্ণফুলী এক্সপ্রেসের সামনে লাল পতাকা দিয়ে এক ঘণ্টা আটকে রাখে রেলেও ওয়েম্যান কর্মীরা।

কি কারণে মারামারি? এই রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।