ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে রেলওয়ের টুল ভ্যান চুরির মামলায় তিনজন আটক

NewsDay 24
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
লাকসামে রেলওয়ে টুল ভ্যানের মালামাল চুরির ঘটনায় লাকসাম জিআরপি থানায় গত ২৬ আগস্ট একটি মামলা হয়। উক্ত মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু মালামালও উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ের টুল ভ্যানের মালামাল চুরির ঘটনায় এসএসএই/হেড টিএক্স আর জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। উক্ত মামলায় ভাংগারি ব্যবসায়ী সহ এ পর্যন্ত ৪ জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে ২ জনকে ধরিয়ে দিয়েছে মামলার বাদী পক্ষ। তারা দুজনেই মাদক সেবী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
৬ সেপ্টেম্বর আটক হয় ৩ জন। এর আগে আটক হয় ১ জন। চুরি হওয়া কিছু মালামালও উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আটকৃত ওই তিনজনকে থানা হাজতে রেখেছে পুলিশ। আটকৃতরা হলো, লাকসাম রেলওয়ে জংশনের পার্শ্ববতী পাইকপাড়া গ্রামের মোজাম্মেল হক খোকনের ছেলে আফসারুল ইসলাম (২২),একই গ্রামের রুস্তম আলীর ছেলে সাগর (২৫) ও লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ভাংগারি দোকান মালিক নূরে আলম( ৩০)।
লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, আফসারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে উক্ত মামলার বাদী পক্ষ। তাকে নিয়ে অভিযান পরিচালনা করে হলদিয়া থেকে কিছু চোরাই মালামাল সহ ভাঙ্গারি ব্যবসায়ী নূরে আলম কে আটক করে থানায় নিয়ে আসে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন। আফসারুল এর দেওয়া তথ্য মতে সাগরকেও গ্রেফতার করা হয়। সূত্র জানায় ৩০ জুন ২০২২ তারিখে হেড টিএক্স আর জাকির হোসেন নিরাপত্তা জোরদার করার বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী

(আরএনবি কে) একটি পত্র দেন। ওই পত্রে টুল ভ্যানের বাফার কাপলিং স্ক্রুসেট ঘাটতি পাওয়া যায় মরমে উল্লেখ করা হয়। সূত্র মতে টুল ভ্যানে চুরি তখন থেকেই শুরু হয়েছে। কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে টুল ভ্যানের সকল মালামাল চুরি হয়ে যায় বলে সূত্রের দাবি। উল্লেখ্য যে গত ২৫ আগস্ট লাকসাম রেলওয়ে জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানের মালামাল চুরির ঘটনা ঘটে । এ ঘটনায় চট্টগ্রাম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।