চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
মো. হোসেন একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আজ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

