চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আজ শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।
আদেশে বলা হয়, পাঁচলাইশ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তারিকুল আলমকে টিআই সল্টগোলা এলাকায়, আর সল্টগোলা এলাকার টিআই সুভাষ চন্দ্র দে’কে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) ডবলমুরিংয়ে, আউটার রিং রোড এলাকার টিআই ছামিউর রহমান খানকে পিআই কোতোয়ালিতে, মুরাদপুর এলাকার টিআই বশিরুল ইসলামকে টিআই পাঁচলাইশ, প্রবর্তক এলাকার টিআই উত্তম কুমার দেবনাথকে টিআই মুরাদপুর, আকবরশাহ এলাকার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মো. কামরুজ্জামান রাজকে টিআই মোহরা, ডবলমুরিং থানার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) এম ইসরাফিল মজুমদারকে টিআই আউটার রিং রোড, পাহাড়তলী এলাকার পিআই মো. মাবিয়ান মিঞাকে টিআই প্রবর্তক এবং কোতোয়ালি থানা এলাকার পিআই মো. আশিকুর রহমানকে সিএমপির সদর দফতরের ট্রাফিক কন্ট্রোলরুমে বদলি করা হয়েছে।

