ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানকে বিদায় করে আবারও এশিয়া কাপের ফাইনালে উঠে গেল শ্রীলংকা। এশিয়া কাপের ১৬তম আসরে এনিয়ে ১৩বার ফাইনালে উঠল লংকানরা।

অতীতের ১৫ আসরের মধ্যে বারোবার ফাইনালে খেল ছয়বার শিরোপা জিতে নেয় শ্রীলংকা।

আগামী রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে পাকিস্তান।

দলের হয়ে ৭৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৫২ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ।

টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ২ ইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা। দলের জয়ে সর্বোচ্চ ৯১ রান করেন কুশাল মেন্ডিস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।