ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিয়াজউদ্দিন বাজারে ৪ আড়তকে জরিমানা

NewsDay 24
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরেরে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে আলু ও ডিম বিক্রয়কারী ৪ টি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রিয়াজউদ্দিন বাজারের ৪টি আড়তে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সকালের এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ।
তিনি জানান, মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় ৩টি আলুর আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স মামুন ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স রফরফ বাণিজ্যালয়কে ৩ হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে ৩ হাজার, এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।