সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে প্রথম বারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনয়াতনে গিয়ে উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিফুজুর রহমানের সভাপতিত্বে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা জনগণকে জানিয়ে দেওয়ার কথা বলেন এবং দেশ ও জাতির উন্নয়নের লক্ষে সবাইকে এক সাথে কাজ করার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইমলামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, সহকারী কমিশনার ভূমি কালাই জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজরুল রহমান, কালাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) ওয়াসীম আলবারী, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস ফকির, মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাব্বিব তালুকদারসহ আরো অনেকে। এ সময় পৌরসভার মেয়র, পৌর কর্মচারী, উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সচীবগণ, গ্রাম পুলিশসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত র্ছিলেন।
সমাপনি বক্তব্যে সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন সরকারের সেবা জনগণের দোর গোরাই পৌঁছে দিতে হবে এবং সরকারের উন্নয়নের কর্মকান্ডের বার্তাগুলো এলাকার জন সাধারনের কাছে ব্যাপকভাবে তুলে ধরে আলোচনার কথা জানিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। ১৭ই সেপ্টম্বর রবিবার থেকে আগামী ১৯ শে সেপ্টম্বর মঙ্গলবার পর্যন্ত (অথ্যাৎ তিন দিন ব্যাপি) জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপ্তি ঘটবে।

