ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহে আত্মহত্যা করলো অটোরিক্সা চালক “রাসেল”

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের আমবাগান শহীদ মিনার রেলওয়ে কলোনী এলাকায় মো. রাসেল (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রাসেল পেশায় অটোরিকশা চালক।

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

রাসেল ওই এলাকার মো. রেজাউল করিম রাসেল নামে ব্যক্তির মেয়ের জামাই। শ্বশুর বাড়িতেই থাকতেন অটোরিক্সা চালক রাসেল।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, আজ ২৬ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ সংবাদের ভিত্তিতে জানা যায়, যে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি এল/৩০২বি নং বাড়ীর মালিক মোঃ রেজাউল করিম (৩৪) এর মেয়ে মোছাঃ স্মৃতি আক্তার ( ১৮) এর স্বামী মোঃ রাসেল (২৩) ঘরের পকেট রুমের লোহার দরজা ভেতর হতে বন্ধ করে সিলিং ফ্যানের লোহার এঙ্গেল এর সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহ থেকেই এই ঘটনা ঘটেছে।

বিধি মোতাবেক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।