জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে থেকে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বিশাল একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হল রুমের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।
এরপর “বিনিয়োগে অগ্রধিকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপার ভাইজার আতাউর রহমানের সঞ্চলানায় অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়নুল নাজমা বেগম, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও কালাই সরকারি মহিলা কলেজের অধক্ষ্য নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরীসহ আরো অনেকে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন মহিলা সমিতির সভা নেত্রী ও সদস্য এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

