ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নানিয়ারচর উপজেলা কৃষকদল কর্তৃক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুরে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা কৃষকদল সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু।

এতে নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও জেলা কৃষকদল সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন বাবলু, উপজেলা কৃষকদল সভাপতি বিপুল চাকমা, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. নুর ইসলাম, সহ-সভাপতি রণ বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউনুছ, সাবেক যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল হাসান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে আমেরিকা। তারা বুঝতে পেরেছে দেশে আজ গণতন্ত্র বাকরুদ্ধ। বিশ্ব নেতারাও আজ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।