জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২রা অক্টোবর ২০২৩ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপয্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার হাসান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরীসহ আরো অনেকেই। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অত্র জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

