ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মৎস্য চাষিদের মাঝে প্রশিক্ষণ

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
অক্টোবর ১১, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ১০ই অক্টোবর, ২০২৩ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩
২০২৪ অর্থ বছরের রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় পাবদা, শিং, মাগুড় চাষ বিষয়ক মঙ্গল ও বুধবার (২দিন ব্যাপি) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন জয়পুরহাট জেলা মৎস্য অফিসার জি.এম সেলিম ও জেলা সিনিয়র সহকারী পরিচালক দিপক হায়দার, কালাই উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার আলী। উপজেলা বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্য চাষিদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।