ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
অক্টোবর ১৪, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ১৩ই অক্টোবর শুক্রবার সকাল ১০টায় সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সামনে গিয়ে
র‌্যালিটি শেষ হয়। এরপর “অসমতার বিরুদ্ধে লড়ায় করি, দূর্যোগ সহনশীল ভীবষৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া বিষয়ে তাৎপর্য তুলে ধরে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মকর্তা শাহ্ধসঢ়; আলম। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
অফিসার নিমাই চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও কালাই থানার তদন্ত (ইন্সপেক্টর) ওসি আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মচারী, ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে অগ্নিকান্ড নির্বাপনের কলা কৌশল ও ভূমিকম্পের দৃশ্য দেখানোসহ ফায়ার সার্ভিস অফিসার সতর্কতা মূলক পরামর্শের কথা বলিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষ করন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।