ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

এইচ এম ইমাম হোসাইন (ভোলা)
অক্টোবর ১৫, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের উপর বর্রবর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ধ্বংস ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় দৌলতখান ওলামা আইম্মা ঐক্য পরিষদ আয়োজন এ দৌলতখান মধ্য বাজার এ বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান সহ দৌলতখানে অবস্থিত কওমী মাদ্রাসা, দৌলতখান সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। সমাবেশে দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আল আকসা মুসলমানদের পূণ্যভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয় গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।

মাওলানা রুহুল আমীন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা শামসুদ্দিন, মাওলানা নুরুল্লা চরখলিফা, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুছলেহ উদ্দিন , কারী ইব্রাহিম সালাহ উদ্দিন , মাওলানা আবুল কাশেম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আনোয়ার নুর , মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

বক্তারা আরো বলেন, দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। এ অবস্থায় ইসরাইলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার অহঙ্কারকে গুঁড়িয়ে দিয়ে মুক্তিকামী ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিতে নতুন ভাবে যে মিশন শুরু করেছে আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের উপর ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে প্যালেস্টাইন গর্জে উঠেছে। এটা তাদের ন্যায্য সঙ্গত সংগ্রাম।

সমাবেশে নেতৃবৃন্দ ইসরাইলে মার্কিন সমরাস্ত্র প্রদান, নৌবহর প্রেরণসহ সব সহায়তা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে দৌলতখান মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতখান মধ্য বাজার থেকে দক্ষিণ মাথা হয়ে থানা মোড় দিয়ে গিয়ে বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয় ।

সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন মাওলানা ফয়জুল্লাহ। এই সময় তিনি ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ দোয়া মুনাজাত করেন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।