ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঘরে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছেন এমপি শাওন

এইচ এম ইমাম হোসাইন (ভোলা)
অক্টোবর ১৭, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে গণসংযোগ করছেন ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) আসনে দ্বীপবন্ধু খ্যাত বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন। লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠকসহ প্রতিটি জনসমাবেশে এলকায় সাধারন মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন তিনি।

প্রতিটি বক্তব্যে এমপি শাওন বলেন, ‘শেখ হাসিনার সরকার জণবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে শান্তিতে ও স্বস্তিতে থাকে। দেশ এগিয়ে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ।’তিনি বিগত বছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের লোকেরা ঘরে ঘুমাতে পারেনাই। এলাকায় সন্ত্রসী রাজত্ব কায়েম করেছিল। সাধারন মানুষের পুকুরের মাছ ধরে নিয়ে যেত, গাছের সুপারি নিয়ে যেত। বর্তমানে সানুষ আরামে ঘুমায় । এলাকায় কোন সন্ত্রাস , দখলবাজ নেই। লালমোহন – তজুমদ্দিনসকল এখন শান্তির জনপদে পরিনত হয়েছে।

এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু দেশের শত্রুরা তাকে হত্যা করে দেশকে নরকে পরিণত করেছিলো। আল্লাহর রহমতে তার সুযোগ্য কন্যার হাত ধরে এগিয়ে চলছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ, সমুদ্র সীমানা বিজয়, শ্রমীকদের মজুরি বৃদ্ধি, ফ্লাইওভার নির্মাণ, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, দারিদ্রতার হার নিম্ন পর্যায়ে, যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, বিনামূল্যে প্রত্যেকেটি শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র, মুক্তিযুদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র নির্মাণ, বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন নির্মাণ, গ্রামীণ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষিতে সফলতা, জংগী ও সন্ত্রাস দমনে সফলতা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, প্রতিবন্ধী ভাতা প্রদান, নারীর ক্ষমতায়ন, বিধবা ভাতা প্রদান, মাতৃত্বকালিন ছুটি বৃদ্ধি, বয়স্ক ভাতা প্রদান, মাতৃকালীন ভাতা প্রদান, ডিজিটাল বাংলাদেশ কার্যকর, মেট্রোরেল প্রকল্প, হাতির ঝিল প্রকল্প, এলিভেটেড একপ্রেস প্রকল্প, মাদক নিধন, ভিক্ষুক মুক্ত করণ, অসংখ্য প্রাইমার স্কুল সরকারী করণ শেখ হাসিনা সরকারের বড় অবদান।

এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকারের অগ্রাধিকারভুক্ত মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতি মাসেই কোনো না কোনো প্রকল্প উদ্বোধন করা হচ্ছে। গত বছর চালু হওয়া পদ্মাসেতুতে ট্রেন চলাচলেরও উদ্বোধন হয়ে গেল গত মঙ্গলবার। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল এখন মতিঝিল পর্যন্ত চালুর অপেক্ষায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ ও শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালও এরই মধ্যে উন্মোচিত হয়েছে। শিগগিরই উদ্বোধন হবে কর্ণফুলী টানেল এবং দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প। এছাড়া আখাউড়া-আগরতলা রেলপথ, খুলনা-মোংলা রেলপথসহ আরো বেশকিছু অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে শিগগিরই।

জানা যায় ,লালমোহন ও তজুমুদ্দিনের জন্য বরাদ্ধকৃত প্রতিটি প্রকল্প সচ্ছতার সাথ দুর্ণীতিমুক্ত ভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি প্রকল্প এমপি নুরুন্নবী চৌধুরী শাওন নিজে মনিটরিং করেছেন। এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। দলমত নির্বিশেষে লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করায় এই আসনটি এখন আওয়ামী লীগের ঘাটিতে পরিনত হয়েছে।

আগামী নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) সরকার দলীয় আওয়ামীলীগের অন্যান্য প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড় ঝাপ করলেও মাঠ পর্যায়ে তাদের কোন অস্তিত্ব নেই। জনবিচ্ছিন্ন এসব নেতারা নিজেদের সুবিধা হাসিলেই বেশী ব্যস্ত।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুন্নবী চৌধুরী শাওনকেই আবার মনোনয়ন দিবে বলে মনে করেন এখানকার জনগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।