ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
অক্টোবর ১৮, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কর্তন ও দোয়া মাহফিল করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জেলা পরিষদ হলরুমে দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পৌরসভার মেয়র মতলুবর রহমান,জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম,হিসাবরক্ষক ইসমাইল হোসেন,উচ্চমান সহকারী খোরশেদ আলম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হকসহ আরও অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।