ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“মুজিব একটি জাতির রূপকার” সিনেমা দেখতে জয়পুরহাটে প্রেক্ষাগৃহে হাউস ফুল

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
অক্টোবর ১৯, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

‘মুজিব একটি জাতির রূপকার” সিনেমা দেখতে জয়পুরহাটে প্রেক্ষাগৃহে হাউস ফুল।

বৃহস্পতিবার (১৯শে অক্টোবর২০২৩ইং) দুপুর ১২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত মোট তিনটি শো-তে ওই সিনেমা টি উপভোগ করে শিক্ষার্থী সহ প্রায় দুই হাজার দর্শক।

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান (মিঠুর) আহ্বানে ও সার্বিক ব্যাবস্থাপনায় শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে ‘মুজিব একটি জাতির রূপকার সিনেমা দেখতে।

ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান (মিঠু) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ অন্তত ১১শত শিক্ষার্থীদের সঙ্গে সিনেমাটি দেখতে হলে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শেখর মজুমদার, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উজ্জ্বল হায়াত, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জন প্রতিনিধি বৃন্দ।

সিনেমাটি উপভোগ করে অনেক আবেগাপ্লুত দর্শকরা বলেন, ‘মুজিব আসলেই একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী সিনেমা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।