ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সম্মাননা পেলেন ভোলার ৫ স্বেচ্ছাসেবী সংগঠন

এইচ এম ইমাম হোসাইন (ভোলা)
অক্টোবর ২০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে, ২০ অক্টোবর সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত জাহাঙ্গীর মোল্লা কলেজ মিলনায়তনে, বাকেরগঞ্জ ব্লাড ডার্স ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা এইচ এম রাহাত এর তত্ত্বাবধানে জমকালো মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম রাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম মাকসুদুর রহমান অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মোল্লা বিশিষ্ট সমাজ সেবক,মুফতি শাহ মোঃ শরীয়তুল্লাহ ছোট পীর সাহেব দু দল দরবার শরীফ, আলহাজ্ব মোঃ সিদ্দীকুর রহমান বিশিষ্ট সমাজ সেবক, মোহাম্মদ মোত্তালেব হোসেন সেভেন রিং সিমেন্ট বিভাগীয় প্রধান, মোঃ মোশারফ হোসেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা, গৌরব চন্দ্র মন্ডল দক্ষ জাহাঙ্গীর কলেজ।

উক্ত অনুষ্ঠানে বরিশাল ঝালকাঠি ভোলা পিরোজপুর পটুয়াখালী ঢাকা সহ মোট ২৫ সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে ভোলা জেলার ৫ স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা পেয়েছেন জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন (JBDF), তানহা হেলথ্ ফাউন্ডেশন (THF), বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, ভোলা প্রশিক্ষিত যুব সংঘ প্রযুস, আসলামপুর ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।