ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
অক্টোবর ২৩, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

২৩ শে অক্টোবর রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় জয়পুরহাটের কালাইয়ে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের উদ্যেগে অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয়।

মোফাজ্জল হোসেন মন্ডলের সভাপত্বিতে অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আল্ফ ওয়াসিক আলম (রাব্বি )।

প্রতিষ্ঠানের শিক্ষক তারেক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানপাড়া দ্বী মূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ শাজাহান মন্ডল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রেজাউল করিম ও রাশেদুল ইসলাম ( দাতা সদস্য)।

এছাড়াও অন্যান্যদের মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন মাহবুব হোসেন- প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ বানেশ্বর বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্দা। কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ লূৎফর রহমান, কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এনামুল হক মন্ডল, আলহাজ্ব আঃ রাজ্জাক তালুকদার, মুনছুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা প্রতিষ্ঠানের নানা বিষয় তুলে বক্তব্য রাখেন।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মেরিনা বেগম, মোছা: আরজিনা বেগম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।