১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান ইসলামিয়া স্কুল এলাকায় বসবাসকারী মোঃ রাজু (৩৮) এর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও রাজু’র বন্ধু মহল।
২৭ অক্টোবর (শুক্রবার) রাত ৩ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বাবা- মা, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন তিনি।
রাজুর অকাল মৃত্যুতে তার সহকর্মী ও বন্ধুদের মাঝে বইছে শোকের বাতাস। বন্ধুদের অনেকেই রাজুর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না।
আজ (শুক্রবার) বাদ জুম্মা ওয়ার্লেস জামে মসজিদে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হবে।
পরিবার ও বন্ধু মহল থেকে সর্বস্তরের মানুষকে জানাযার নামাযে আসার আহ্বান জানানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

