সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ (শুক্রবার) পৌরসভার মিলানায়তনে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
এই সময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক, সহ সভাপতি রেজাউল করিম বাহার চেয়ারম্যান ৪নং মুরাদপুর ইউনিয়ন, সহ সভাপতি কিশোর ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস মিয়াজি, আইন সম্পাদক আতিকুল আলম জামসেদ, উপজেলা কমিটির সদস্য মাইমুন উদ্দিন মামুন, বিজয় চক্রবর্তী, আবুল হোসেন বাবুল,আঁইয়ুব আলী,মশিউর রহমান, আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাহাবুউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জ্বিলানীসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম (সাবেক চেয়ারম্যান)।

