ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ইউএনও এর সাথে উপজেলা প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মাহদি বিন সুলতান (রাঙ্গামাটি)
নভেম্বর ৯, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাব।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে উপজেলা প্রেস ক্লাব সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।

এতে নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, দপ্তর সম্পাদক তুফান চাকমা, সদস্য মেহেরাজ হোসেন সুজন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী অফিসার গণমাধ্যমের সাথে সমন্বয় রেখে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।