ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না আজ। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা।

১ ডিসেম্বর থেকে কক্সবাজারে ছুটবে ট্রেন, টিকিট মিলবে মঙ্গলবার থেকে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে ট্রেনে সর্বনিম্ন ১২৫, সর্বোচ্চ ১৭২৫ টাকায় কক্সবাজার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর অনুমোদন চেয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বরাবর চিঠি দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এর কার্যালয়।

চিঠিতে বলা হয়- পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানিকৃত কোরিয়ান কোচ দ্বারা এক জোড়া ননস্টপ ট্রেন পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এরমধ্যে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি ৮১৪ নম্বর এবং কক্সবাজার থেকে ঢাকাগামী ফিরতি ট্রেনটি ৮১৩ নম্বর ট্রেন হিসেবে চলাচল করবে।
নতুন ট্রেনের নাম হবে কক্সবাজার ট্রেন। এতে মোট আসন থাকবে ৭৮০টি। ৮১৪ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।

৮১৩ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার। কক্সবাজার এক্সপ্রেসে মোট ১৬ টি বগি থাকবে। এরমধ্যে ১টি পাওয়ার কার, ২টি ডায়নিং কার, ৫টি এসি বগি এবং ৮টি নন এসি বগি থাকবে। তবে যাত্রী চাহিদা থাকলে ১টি করে এসি বগি এবং নন এসি বগি এ ট্রেনে যুক্ত করা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।