ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক :
নভেম্বর ২৩, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।