ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩০ মিনিটে ফুরিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনের তিনদিনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক :
নভেম্বর ২৩, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৮টায় শুরু হলেও মাত্র ৩০ মিনিটে ফুরিয়েছে গেছে চট্টগ্রামের জন্য  বরাদ্দ করা দুটি কোচের তিনদিনের অগ্রিম টিকিট। কাউন্টার-অ্যাপস সবখানে শূন্য চট্টগ্রাম-কক্সবাজার টিকিট।
শুরুতে ননস্টপ সার্ভিসের কারণে চট্টগ্রাম থেকে কোন যাত্রী উঠার সুযোগ না থাকলেও একদিন পর চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি বগি বরাদ্দ করে রেলওয়ে, যেখানে ১১৫ টি আসন রয়েছে।
টিকিট না পেয়ে হতাশ অনেকে। মামুন নামে ভার্সিটি পড়ুয়া এক শিক্ষার্থী তিনদিনের একটি টিকিটও না পেয়ে জীবনযুদ্ধে পিছিয়ে আছেন বলে মনে করছেন। তিনি বলেন, ‘ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইটে গিয়ে বুঝতে পারলাম জীবন যুদ্ধে কতটা পিছিয়ে আছি। তিনদিনের একটাও টিকেট নাই। সব বুকড।
চট্টগ্রাম ষ্টেশন কক্সবাজার এক্সপ্রেস টিকেট কিনতে আসা নগরের হালিশহর এলাকার বাসিন্দা মো: হোসেন বলেন, চট্টগ্রাম জন্য অল্প পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে যাত্রীর চাপ থাকা স্বাভাবিক। সকাল ৭টা ৩০ থেকে অপেক্ষা করছিলাম টিকেট কাটার জন্য। কিন্তু সার্ভার চাপ বেড়ে যাওয়ার কারণে অনলাইন মাধ্যমে টিকেট কাটা যাচ্ছিল না। তারপরেও শেষ চেষ্টা করতে ষ্টেশনে এসে দেখি টিকেট নেই।
চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ম্যানেজার রতন কুমার বলেন, মূলত চট্টগ্রাম মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই কক্সবাজার এক্সপ্রেস। সকালে অনলাইন রেল সেবা মাধ্যমে সকল টিকেট বিক্রি হয়ে গেছে। তাই অনেকে ষ্টেশনে এসে টিকেট না পেয়ে ফেরত গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।