জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের শিকটা গ্রাম থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সৈয়দ আলী কালাই উপজেলার পুনুট ইউনিয়নের শিকটা গ্রামের মৃত মোতারাজ আলীর ছেলে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ আলীর স্ত্রী মৃত্যুর পর তিনি একা ওই বাড়িতে বসবাস করতেন।
শুক্রবার (১লা ডিসেম্বর) ভোরে ছেলে খোজ নিতে এসে বসত ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে।
ঘরের ভেতরে ঢুকে তার বাবার মরদেহ গলা কাটা অবস্থায় শোয়া দেখতে পায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন৷
এপর পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার দুই ছেলে তৈয়ব আলী,নাজমুল সহ তাদের দুই স্ত্রী এজিনা ও রাহিমাকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নেওয়া হয়েছে৷
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে৷
তবে এবিষয়ে, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী জানান,সৈয়দ আলী হত্যাকান্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর জন্য৷ চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে।

