ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপিকে পুনরায় বিজয়ী করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গতকাল শুক্রবার পহেলা ডিসেম্বর দুপুরে উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১৬ নং ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতার বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে থেকে নৌকার মার্কায় মনোনীত প্রার্থী ও দুইবারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল মুন্সিকে আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করার জন্য মতবিনিময় সভায় তৃণমুলের সমর্থকরা ও জনগণের কাছে বর্তমানে দেশের উন্নয়ন এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়ন রাস্তা -ঘাট,স্কুল কলেজ, চিকিৎসা সেবা,জনগণের উন্নায়ন ধারা অবহিত রাখা জন্য অনুরোধ করেন।

উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।