ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারিব আটক

কুমিল্লা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা আর্দশ সদর উপজেলা দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চম্পকনগর এলাকা থেকে ১৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারিব আটক করে।

আটককৃত হলো, জেলার সদর আর্দশ উপজেলা দূর্গাপুর ইউনিয়নে চম্পকনগর এলাকার মৃত. শরাফত আলী ছেলে মাদক কারিব লিটন মিয়া (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানা যায়, আজ মঙ্গলবার ৫ ডিসেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কুমিল্লা জেলা সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মোঃ মুরাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আর্দশ সদর কোতোয়ালি থানাধীন চম্পকনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারিব লিটন মিয়াকে নিজ বাড়ি থেকে হাতে নাতে আটক করা হয়।

এব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।