দেবিদ্বারে সাবেক মন্ত্রী ও প্যানেল স্পীকার মরহুম এবিএম গোলাম মোস্তফা এমপির মৃত্যু বার্ষিকীতে মঙ্গলবার ৫ ডিসেম্বর উপজেলার বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজে মাঠে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা বিশ্ব ব্যাংকের ড ইফতেখার মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদসহ কলেজ এর অধ্যাপকসহ কলেজে ছাত্র/ছাত্রী,,অভিভাবক ও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাবেক সচিব ও মন্ত্রী মরহুম এবিএম গোলাম মোস্তফা এমপি থাকাকালীন উপজেলা ব্যাপি অনেক উন্নয়ন করেছেন বলে বক্তব্য রাখেন আগত নেতৃবৃন্দ। উলেখ্যযোগ্য উন্নয়ন এর বর্ণনায় বক্তারা বলেন “আগামী একশত বছরে এই কাজগুলো করা অসম্ভব, একমাত্র ওনার (এবিএম গোলাম মোস্তফা) মাধ্যমে গোমতী বেড়িবাঁধ, দেবিদ্বারে গ্যাস সংযোগ ও স্কুল কলেজ, রাস্তা -ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।

